ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, আক্রান্ত ৪৪৪

প্রকাশ : 11 Dec 2024
ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, আক্রান্ত  ৪৪৪



ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৫৩৬ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২৫৯ জন ও নারী ২৭৭ জন।


আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ২৭৩ জন ও নারী ১৭১ জন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯৭ হাজার ৬০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৬১ হাজার ৫৮৭ জন ও নারী ৩৬ হাজার ১৬ জন।

সম্পর্কিত খবর

;