ইবি প্রতিনিধি :"চায়ের কাপে ভালোবাসার জয়গান" স্লোগানে ১লা বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে আজ ১৪ ই ফেব্রুয়ারি ১০০ কাপ ফ্রি 'র' চা বিতরণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সাদিয়া চত্বর সংলগ্ন রাজু স্টোরে পাওয়া যাচ্ছে এই ফ্রি চা সার্ভিস।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু করে আগামী তিনদিন বিকেল ৩:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত এই সার্ভিস চলমান থাকবে। তবে যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের নিজেদের পরিচয় গোপন রেখেছেন।
এবিষয়ে জানতে চাইলে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তির নাবিল বলেন, আসলে এই ভালোবাসা দিবসে যে ফ্রি চা'য়ের আয়োজন আমার আগে জানা ছিলো না। এখানে এসে চা খেয়ে বিল দিতে গিয়ে অবাক হয়ে গেলাম যে, মামা বিল নিচ্ছেন না। এই আয়োজনটি কাপলদের জন্য সুবিধা করে দিয়েছে তাই আমি তাদের ধন্যবাদ জানাই। কে বা কারা এই আয়োজনটি নিয়েছে তা আমার জানা নেই। তবে অবশ্যই তাদের এই উদ্যোগ প্রশংসার যোগ্য।
চা'য়ের দোকানি রাজুর কাছে জানতে চাইলে বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে ফ্রি চা খাওয়াতে পেরে আমার নিজের কাছেও ভালো লাগছে। বিকেল থেকে এখন পর্যন্ত ৪০ কাপ চা খাইয়েছি। আমাদের এই ফ্রি সার্ভিস আগামী দুইদিন চলমান থাকবে। তবে এই সার্ভিস কেবল অবিবাহিত প্রেমিক-যুগলের জন্য। বাকিদের টাকা দিয়ে কিনেই চা খেতে হবে।
পরিচয় গোপন রাখা শর্তে উদ্যোগ নেয়া একজনের সাথে কথা বললে জানা যায়, ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ হয় না। তবও নির্দিষ্ট একটা দিন আমরা ভালোবাসার মানুষের জন্য সপে দেই। পৃথিবীতে মানুষকে যারা ভালোবাসে, যারা মানুষের জন্য কথা বলে তাদের জন্য এই ফ্রি চা'য়ের আয়োজনটি করেছি। সব মানুষ এখানে গিয়ে চা খাবে।
তিনি আরো বলেন, এখানে শেখ হাসিনা হলের সামনে এসে বিভিন্ন কাপলরা, হতাশায় ভোগা যুবকরা, তারা আটকে যায় এখানে চা'য়ের কাপে। তারা তাদের হতাশা বির্সজন দেয় চায়ের কাপে, প্রেমিক প্রেমিকা মেতে উঠে চায়ের আড্ডায়। এই যে মিশ্র একটা আমেজ, এই আমেজটাকে উদ্দেশ্য করে যারা প্রতিদিন তাদের প্রিয় মানুষটার জন্য এখানে বসে থাকে তাদেরকে উৎসর্গ করেই আজকের এই আয়োজন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments