ডেস্ক রিপোর্ট: ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরব সফরে গিয়ে বিতর্কের জন্ম দেন লিওনেল মেসি। সেজন্য তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি।
এরপর এনিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। এবার নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন মেসি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিওতে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, 'প্রথমত আমি আমার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাই। আমি সত্যিই ভেবেছিলাম যে, ম্যাচের পর আমরা একদিন ছুটি পাব; যেমনটা সবসময়ই হয়ে থাকে। আমি সৌদি আরব সফর আগেই ঠিক করে রেখেছিলাম এবং তা বাতিল করার উপায় ছিল না। এর আগেই একবার বাতিল করতে হয়েছে। আমি যা করেছি তার জন্য আরও একবার ক্ষমাপ্রার্থী। ক্লাব কী করতে চায় সেই অপেক্ষায় আছি, আর কিছু না। '
গত কয়েকদিন এই ব্যাপারে মুখ খোলেননি মেসি। অবশেষে আজ কালো স্যুট পরে হাজির হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার সৌদি সফর নিয়ে যে এতো কিছু হয়ে যাবে সেটা বুঝতে পারেননি তিনি। এখন দেখার বিষয় ক্ষমা চাওয়ার পর আর্জেন্টাইন ফরোয়ার্ডের নিষেধাজ্ঞার মেয়াদ পিএসজি কমিয়ে আনে কি না।
পর্যটন শুভেচ্ছাদূত হিসেবে গত সোমবার সপরিবারে সৌদি আরব সফরে যান। কিন্তু তার আগের দিনই লিগ ওয়ানে ম্যাচ হেরেছে পিএসজি। সেই ম্যাচে জ্বলে উঠতে পারেননি মেসি। এমন পরিস্থিতির মধ্যে তার সৌদি সফরে যাওয়া মেনে নিতে পারেননি ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি ও কোচ ক্রিস্তফ গালতিয়ের। আর্জেন্টাইন ফরোয়ার্ড সৌদিতে থাকাকালীনই শুনতে পান নিষেধাজ্ঞার খবর। তবে মেসির কাণ্ডে বেশ নাখোশ হয়েছেন পিএসজি ভক্তরাও। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পর থেকেই মেসির প্রতি ক্ষোভের মাত্রাটা বেড়ে যেতে তাকে। তাই আগামী মৌসুমে মেসির পিএসজিতে থাকার বিষয়টি এখন অনেকটাই অনিশ্চিতের মুখে।
এদিকে লিগ ওয়ানে বেশ কদিন ধরেই অম্ল-মধুর সময় কাটাচ্ছে পিএসজি। যদিও ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। পাঁচ ম্যাচ বাকি থাকলেও শিরোপা এখনো নিশ্চিত হয়নি।
আমাদের সময়. কম
স্টাফ রিপোর্টার: অনিয়ম ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সাবেক জাতীয় দলের অধিনায়ক তা ...
স্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব। ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শ্লোগান নিয়ে বিশ্ব স্ ...
স্টাফ রিপোর্টার: মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ ...
স্টাফ রিপোর্টার: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্যের পর দেশে ফিরেছে বাংলাদেশের যুব ফুটবল দল। ফাইনালে ভারত-কে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফ ...
সব মন্তব্য
No Comments