নূর ই আলম, ইবি প্রতিনিধি :আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪ এর নিজেদের কোয়ার্টার ফাইনালে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করলো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এদিন শ্বাসরুদ্ধকর ম্যাচে খুলনা বিশ্ববিদ্যালয়কে ৪ উইকেটে হারিয়েছে ইবি।
শনিবার (১০ ফেব্রুয়ারী) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইসলামী বিশ্ববিদ্যালয়। শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুবি। নির্ধারিত ২০ ওভারে ১১৫ রান তুলতে সক্ষম হয় খুলনা বিশ্ববিদ্যালয়। এসময় দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন স্বাধীন। ইবির হয়ে ৩টি উইকেট নেয় শামীম এবং ২টি উইকেট নেয় সাজিদ।
বিপরীতে ১১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ধুকতে থাকে ইসলামী বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে ফয়সালের ২৮ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংসে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইসলামী বিশ্ববিদ্যালয়। এসময় দলের হয়ে ১৮ রান করেন আশিক, নূর ১৫ এবং প্রান্ত করেন ১৪ রান।
কোয়ার্টার ফাইনাল জয়ের ফলে আগামীকাল সেমিফাইনাল খেলতে নামবে ইবি। প্রতিপক্ষ চূড়ান্ত হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষে।
স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
সব মন্তব্য
No Comments