স্টাফ রিপোর্টার: ৭ জুলাই সকাল ৮টা থেকে ৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হাম রোগে মোট ৩ জনের মৃত্যু হয়েছে এবং সবগুলোই সন্দেহজনক হামজনিত। নিশ্চিত হামে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্যে এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট ৬৫২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ৯৩ জন অপরিবর্তিত রয়েছে, কারণ গত ২৪ ঘণ্টায় এতে নতুন কোনো মৃত্যু যোগ হয়নি।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৭৯৬ জন সন্দেহজনক এবং ১০৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ১৮০ জন এবং নিশ্চিত রোগীর সংখ্যা ১৩ হাজার ৭০ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৯১ হাজার ২৭০ জন রোগী, আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৬২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর শিশুদের সময়মতো এমআর টিকা নিশ্চিত করা এবং জ্বর-র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু ৩ জন এবং নিশ্চিত হামে মৃত্যু ০ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহালের প্রক্রিয়ায় ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৭ মে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একই দিনে ছয় ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যে এ চিত্র জানা গেছে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে (মিজেলস) আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৭০ জন হাম রোগী নিশ্চিত শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক হিসেব ...
সব মন্তব্য
No Comments