স্টাফ রিপোর্টার: সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে বিগত আওয়ামী সরকারের সুবিধাভোগীদের কাজ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে সরকারের ব্যয় বেড়েছে। প্রায় শত কোটি টাকার ৩ হাজারটি ইন্টারেক্টিভ ফ্লাট প্যানেল বা স্মার্ট বোর্ড ক্রয় প্রক্রিয়া বিগত সরকারের আমলে শুরু হলেও তা এখনো শেষ হয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চলতি বছরের শুরুতে ৩ হাজারটি ইন্টারেক্টিভ ফ্লাট প্যানেল বা স্মার্ট বোর্ড ক্রয়ের জন্য ২০২৩ সালে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দরপত্রে অংশ নেওয়া ওরিয়েন্ট কম্পিউটারস প্রায় ২০ কোটি টাকা কম দর দাখিল করে। কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের পছন্দের কোম্পানী স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেড এবং গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেডকে কাজ দিতে টেকনিক্যাল স্পেসিফিকেশন দিয়ে পূনঃদরপত্র আহবান করে। গত ৭ জুলাই পুনরায় দরপত্র আহ্বান হয়। দরপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল গত ১৭ জুলাই। কিন্তু সেখানেও ওই দুটি কোম্পানী সর্বনিম্ন দরদাতা হতে পারেনি। বরং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে দরপত্র দাতাদের নমুনা পরীক্ষা করা হলে সকল নমুনা পাশ হয়ে যায়।
অভিযোগ উঠেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের আকাঙ্খা অনুযায়ী দুই কোম্পানীকে কাজ দেওয়ার সুযোগ তৈরি না হওয়ায় দরপত্রের কার্যাদেশ প্রক্রিয়া আটকে যায়। বুয়েট থেকে পুনরায় নমুনা পরীক্ষা করে সর্বনিন্ম দরদাতা ৩টি প্রতিষ্ঠানকে বাতিল করে স্মার্ট টেকনোলজি (বিডি) ও গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেডকে কাজ দেওয়া হয়েছে। ৩ হাজারটি ইন্টারেক্টিভ ফ্লাট প্যানেল বা স্মার্ট বোর্ডকে ৫টি লটে ভাগ করে এক ও দুই নম্বর লট গ্লোবাল ব্রান্ডকে এবং অন্য তিনটি লট স্মার্ট টেকনোলজিকে দেওয়া হয়েছে।
আইটি প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বিগত ৫ বছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রায় এক হাজার কোটি টাকার মালামাল ক্রয় করা হয়েছে। যার মধ্যে ৭০০ কোটি টাকার কাজ করেছে স্মার্ট টেকনোলজি (বিডি) এবং ৩০০ কোটি টাকার কাজ করেছে গ্লোবাল ব্রান্ড। অথচ বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত আইটি প্রতিষ্ঠান আছে কমপক্ষে ১৫০টি। ৬৬৫টি ফটোকপিয়ার ক্রয় করা হয়েছে, যা ইপসন ব্রান্ড দিয়ে স্মার্ট টেকনোলজি সরবরাহ করেছে। ডুপ্লিকেটর মেশিন কেনা হয়েছে, যেখানে একমাত্র অংশগ্রহণকারি ছিল স্মার্ট টেকনোলজি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর কর্মকাণ্ড, আঞ্চলিক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীবাসীর জন্য রাতে মেট্রোরেল ব্যবহারের সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রাতের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর পর মেট্রোরেলে যাত্রীস ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মির্জা ফখরুলের হাতে থাকা স্থান ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা ...
সব মন্তব্য
No Comments