ডেঙ্গুতে আরও আরও জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৮৯।

প্রকাশ : 17 Nov 2024
ডেঙ্গুতে আরও আরও জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৮৯।

ডেস্ক রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে।চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৪১৫ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২০৭ জন ও নারী ২০৮ জন।

আজ (১৭নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১,৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৮৯৩ জন ও নারী ৪৯৬ জন।

চলতি বছরের ১জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৭৯ হাজার ৮৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৫০ হাজার ৫০৯ জন ও নারী ২৯ হাজার ৪৭৫ জন।


সম্পর্কিত খবর

;