ডেস্ক রিপোর্ট: বিসিএস অডিট এন্ড একাউন্টস এসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদ নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের যাত্রা সূচনা করেছে।
সোমবার বিকেলে ২০২৩-২০২৪ মেয়াদে এসোসিয়েশনের সভাপতি হিসাব মহানিয়ন্ত্রক মো: নূরুল ইসলাম ও।মহাসচিব বাণিজ্যিক অডিট অধিদপ্তরের মহাপরিচালক এস এম রেজভীর নেতৃত্বে সংগঠনের সদস্যরা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন চত্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা বঙ্গবন্ধুর পরিবারের শহিদ সদস্যবর্গ ও মহান ভাষা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধির জন্য সমবেত প্রার্থনা করেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব উত্তম কুমার কর্মকার, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক দেওয়ান সাইদুল হাসান, প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শামসুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চিফ একাউন্টস এন্ড ফাইন্যান্স অফিসার মো: হাসিনুর রহমান প্রমুখ শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনাকালে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রোববার (৬ নভেম্বর) কাকরাইলের অডিট ভবন মিলনায়তনে এসোসিয়েশন সদস্যদের সর্বসম্মতিতে ৩১ সদস্যের এই নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।
স্টাফ রিপোর্টার: ভারতের রাজধানী নয়াদিল্লিতে পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স ...
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বলেছেন, “আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি। জুলাইয়ের চেতনাকে যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত ...
স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অ ...
সব মন্তব্য
No Comments