সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭৯ হাজার টাকা জরিমানা আদায় ও ৫টি প্রতিষ্ঠান থেকে বকেয়া আদায় করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগরীর শাহপরাণ ও উপশহর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তার সাথে লাইসেন্স কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল সহযোগীতা করে।
অভিযানে উপশহরের ইলিয়ন নামক প্রতিষ্ঠানসহ মোট ৯টি প্রতিষ্ঠানকে ৭৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং ৫টি প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া লাইসেন্স ফি আদায় করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সঞ্জয় কুমার বাড়ৈকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার রত্নপুর ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) শূন্য আসনের উপনির্বাচন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই আসনটির নি ...
রাহাত সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ...
সব মন্তব্য
No Comments