স্টাফ রিপোটার: আজ ৩০ জুন জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে পাট-সূতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রায়ত্ত পাট-সুতা ও বস্ত্রকল আধুনিকায়ন করে চালুর দাবি জানানো হয়।
সভায় সংগ্রাম পরিষদের আহবায়ক প্রবীণ শ্রমিকনেতা জনাব শহীদুল্লাহ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক জনাব কামরূল আহসান, জনাব মছিউদদৌল্লা, জনাব জেড.এম. কামরুল আনাম, জনাব সিরাজুল ইসলাম, জনাব মনোয়ার হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন আসলাম খান। এছাড়া উপস্থিত ছিলেন কিশোর রায়, আনোয়ার আলী, সাহিদা আখতার শিখা, আব্দুল কাদের, মুরসিকুল শিমূল প্রমুখ।
লোকসানের অজুহাত দেখিয়ে পাট-সুতা ও বস্ত্রকলগুলো বন্ধ করা হয়েছে। ভুলনীতি, দূর্নীতি ও অব্যবস্থাপনার কারণ পরিলক্ষিত হলেও মৌলিক কারণ পুরাতন অনাধুনিক যন্ত্রের ব্যবহার যা আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসলেও আমলে নেয়া হয়নি। কারখানাগুলোকে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি দ্বারা আধুনিকায়ন করে চালু করলে অবশ্যই লাভজনক শিল্পে উন্নীত করা সম্ভব যা আমাদের প্রধানতম দাবি।
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
সব মন্তব্য
No Comments