কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের বহুমুখী পদ্মাসেতু। এই আনন্দে ভাসছে দক্ষিননাঞ্চলের মানুষ। পদ্মাসেতুর শুভ উদ্বোধনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে পর্যটন নগরী কুয়াকাটায় শোভাযত্রা ও আনন্দ মিছিল হয়েছে। বুধবার সকাল ১০ টায় এ আনন্দ মিছিল বের হয়। এতে কুয়াকাটা পৌরসভা, পর্যটন নির্ভর ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কুয়াকাটা পৌর ভবনের সামনে এক পথ সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহ আলম হাওলাদার, ভূইয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নিজাম হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, আর মাত্র দুইদিন বাকি পদ্মা সেতু উদ্বোধনের। আর এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে কুয়াকাটা তথা দক্ষিনাঞ্চলসহ ১৮ কোটি মানুষের প্রত্যাশা পুরণ হতে চলেছে। অবসান ঘটবে কুয়াকাটার সাথে সারা দেশের ফেরিপারাপার। চালু হবে নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা। এর ফলে তৈরী হবে পর্যটন শিল্পে অপার সম্ভবনার। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা আর্ন্তজাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে উঠবে। কুয়াকাটা পৌরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
সব মন্তব্য
No Comments