ডেস্ক রিপোর্ট: ১৮ টি শ্রমিক সংগঠনের জোট ইন্ডাষ্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল-আইবিসি আজ ১২ আগষ্ট সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। আইবিসির সিনিয়র সহ-সভাপতি জনাব সালাউদ্দিন স্বপন উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন আইবিসির সাধারণ সম্পাদক কামরুল হাসান, কেন্দ্রীয় নেতা জনাব আমিরুল হক আমিন, মোঃ তৌহিদুর রহমান, রুহুল আমিন, নুরুল ইসলাম, বাবুল আক্তার, চায়না রহমান, শহিদুল্যা বাদল, রাশেদুল আলম রাজু, মীর আবুল কালাম আজাদ, শহিদুল্যা ভুইয়া প্রমুখ।
লকডাউন চলমান থাকা অবস্থায় পহেলা আগষ্ট ২১ কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত সরকারের ভুল ছিলো। পূনরায় ৫ই আগষ্ট গার্মেন্টস সেক্টর খোলা রেখে লক ডাউন বৃদ্ধি করেন। লকডাউন থাকাকালীন যে কারনে ঈদের ছুটিতে গ্রামে থাকা লক্ষ্য লক্ষ্য শ্রমিক অসহায় অবস্থার মধ্যে পড়েন এবং সে সময় গনপরিবহণ ও লঞ্চ বন্ধ থাকায় শ্রমিকরা তিন চার গুন বেশি ভাড়া দিয়ে যার যার কর্মস্থলে আসেন, যাহা শ্রমিকদের চরম দুর্ভোগের মধ্যে ফেলে দেয়। পত্রিকার রিপোর্ট অনুযায়ী শ্রমিকদের কর্মস্থল এলাকায় পৌছাতে তাদের মোট মাসিক মজুরীর ৩০% ৪০% খরচ হয়, শ্রমিকদের যে অতিরিক্ত টাকা ব্যয় হয়েছে উহা মালিকদেরকে পরিশোধ করতে হবে। বর্তমানে কিছু কিছু কারখানায় শ্রমিক ছাটাই করা হইতেছে। করোনাকালীন সময়ে শ্রমিক ছাঁটাই করা যাবে না।
এখন মালিকরা আবার শ্রমিকদের বন্ধকালীন সময়ের মজুরী কর্তন অথবা ছুটির দিনগুলিতে কাজ করিয়ে বন্ধকালিন দিনগুলিকে সমন্বয় করতে চান, যাহা বে-আইনি এবং অযৌক্তিক। এই গার্মেন্টস সেক্টরের শ্রমিকরাই করোনাকালীন সময়ে সরকারের বৈদেশিক মুদ্রার চাকা সচল রাখেন।
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
সব মন্তব্য
No Comments