মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে রেল কর্মচারিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মৃত সোহেল রানার সাথে থাকা ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ঘটনার পরে নিহত সোহেল রানার বাবা আব্দুল করিম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। পরে বুধবার ময়নাতদন্ত শেষে দুপুরে মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর।
উল্লেখ্য, স্কুলছাত্র সানি হত্যার জের কাটতে না কাটতেই রাজশাহী নগরীতে এবার রেল কর্মচারি যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বেলদারপাড়া মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় ওই যুবককে কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত যুবকের নাম সোহেল রানা। তিনি নগরের ১৯ নং ওয়ার্ডের শিরোইল কলোনি এলাকার আব্দুল করিমের ছেলে। সোহেল রেলওয়ে ওয়েম্যান পদে চাকুরী করতেন। আর আহতের নাম ফারুক হোসেন। তাকে হাসপাতালে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাংলা মদ ব্যবসায়ী টগরের বাড়ীতে মদ কেনা নিয়ে সোহেল ও ফারুকের দ্বন্দ্ব হয়। এ সময় তাদের মধ্যে মারামারির ঘটনা ঘরে। পরে টগরের বাড়ি থেকে বের হয়ে ফারুক সোহেলকে কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার সময় ধস্তাধস্তিতে রাস্তার উপর পড়ে গিয়ে ফারুকও আহত হয়।
এ সময় দুইজনই মদ্যপ অবস্থায় ছিলেন। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, কিভাবে সোহেল নিহত ও ফারুক আহত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া য়ায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছে ফারুক সোহেলকে ছুরিকাঘাত করেছে। কিন্তু ফারুক বলছে তারা গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গত রোববার রাত সাড়ে ৯টার দিকে পূর্বশত্রুতার জেরে রাজশাহী নগরের হেতেম খাঁ সবজিপাড়া এলাকায় স্কুলছাত্র সানিকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত সানি রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রফিকুল ইসলাম ওরফে পাখির ছোট ছেলে।
সানি এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি নগরের বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকায়। হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ...
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
সব মন্তব্য
No Comments