স্টাফ রিপোর্টার: আগামী শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার, ৬ জুলাই রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই নির্দেশনা দেন। তিনি বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যু কমাতে স্বাভাবিক প্রসবসেবা নিশ্চিত করতে হবে। অনেক বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকায় অপ্রয়োজনে সিজারিয়ান অপারেশন বাড়ছে, যা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যখাতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অননুমোদিত বা নিম্নমানের কোনো ক্লিনিক-হাসপাতাল চালাতে দেওয়া হবে না। কোনো প্রতিষ্ঠান ন্যূনতম মান বজায় রাখতে ব্যর্থ হলে তাৎক্ষণিকভাবে তা বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যে রাজধানীতে বিশেষ পরিদর্শন ও অভিযান শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সারাদেশে এই অভিযান চালানো হবে।
তিনি আরও জানান, সরকারি হাসপাতালে চিকিৎসকদের দায়িত্বে অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না। অফিস সময়ে সরকারি চিকিৎসকরা বাইরে প্রাইভেট প্র্যাকটিস করলে তাদের বিএমডিসি লাইসেন্স স্থগিত বা বাতিলসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি ওষুধ যেন জনগণের কাছে পৌঁছায় এবং চিকিৎসকরা কর্মস্থলে উপস্থিত থাকেন তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকার প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর মধ্যে মিডওয়াইফ, ফার্মাসিস্ট ও টেকনোলজিস্ট থাকবেন এবং তাদের ৮০ শতাংশ হবে নারী। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনবল সংকট নিরসন এবং দুর্নীতি রোধে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, চিকিৎসা একটি মানবিক ও মহৎ পেশা। রোগীর প্রতি দায়িত্ব, সহানুভূতি ও নৈতিকতা ছাড়া মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি চিকিৎসকদের রোগীর কথা মনোযোগ দিয়ে শুনে সহানুভূতির সঙ্গে চিকিৎসা দেওয়ার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments