বরিশাল অফিস: সবুজ কুমার রবি দাসকে সভাপতি ও সাকিব আহমেদ সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কাউকালী সরকারি কলেজের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ( ১২ মে ২০২৫ ) এই কমিটি ঘোষণা করেন পিরোজপুর জেলা ছাত্রদল সভাপতি হাসান আল মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর রশিদ বাপ্পী।
একই সাথে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও স্বরূপকাঠি সরকারি কলেজ কমিটিও করা হয়। গতকাল রাতে জেলা ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনটি সরকারি কলেজ ছাত্রদল নতুন কমিটি ঘোষণা করে।
প্রকাশিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি সোলায়মান কাজী, সহ-সভাপতি হলেন, মোঃ আমিনুল ইসলাম,রিসাত খলিফা, রাজিব হোসেন, বায়জিদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসেন রনি যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, সালমান হোসেন সানি, রাকিব শেখ, ইয়াসমিন হাওলাদার, মোঃ মারুফ,আলভী জোমাদ্দার, সিয়াম ইমতিয়াজ শাওন। সাংগঠনিক সম্পাদক কামরুল শিকদার , প্রচার সম্পাদক হাসান মাহমুদ ফাহিম, দপ্তর সম্পাদক সিফাত তালুকদার, সাহিত্য ও প্রকাশনা
সম্পাদক মোঃ সোহান হোসেন,ছাত্রী বিষয়ক সম্পাদক মুনমুন সহ- ছাত্রী বিষয়ক সম্পাদক ইভা আক্তার ও সদস্য মুশফিকুর রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি কর্তৃক গঠিত টীম এর তত্ত্বাবধানে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ছাত্রদলের গতিশীল করার লক্ষ্যে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ও বিশ্ববিদ্যালয় কার্যক্রম অংশ হিসেবে পিরোজপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি সজিব কুমার রবি দাস বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েও যারা রাজপথে গনতন্ত্র পুনঃ উদ্ধার আন্দোলন করেছে তাদের মূল্যায়ন হয়েছে নতুন কমিটিতে। এতে করে রাজপথে আন্দোলন নেতৃত্বের মাপকাঠি এটা আগামীর অনিবার্য নেতৃত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি তৃণমূল পর্যায়ে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এটা প্রমাণ হয়েছে বলে আমি মনে করি। এতে করে তরুণ প্রজন্মের ছাত্র ছাত্রীবৃন্দ আরো বেশী ছাত্র অধিকার ও গনতন্ত্রে অংশীদারিত্ব বাড়বে ও সর্বস্তরে নেতৃত্বের বিকাশ ঘটবে।
তিনি আরো বলেন, আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ঘোষিত সবোজন অংশীদারিত্ব গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৩১ দফার আলোকে আগমীর বাংলাদেশ বিনির্মাণে করা লক্ষ্য রাজপথে সক্রিয় থাকবো।
পিরোজপুর অফিস: পিরোজপুরে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক ডিজিটাল সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধার ও রহস্য উদ্ঘাটনসহ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ ফারুক হোসেন ও সহকারী শিক্ষক খগেন মন্ডলকে বহিষ্কার ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রখ্যাত কবি, লেখক ও একসময়ের তুখোড় সাংবাদিক বিল্লাল বিন কাশেম সোহেল পুনরায় ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার এই প্রত্যাবর্তন প্রশাসনিক ও সাহ ...
সব মন্তব্য
No Comments