ডেস্ক রিপোর্টঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যশোরের ঝিকরগাছায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ উপলক্ষে আলোচনা সভা, বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী এ অনুষ্ঠানে আকিজ কলেজিয়েট স্কুল অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
বিজ্ঞান প্রকল্প তৈরিতে স্কুল-কলেজ উভয় পর্যায়ে আকিজ কলেজিয়েট স্কুল প্রথম স্থান, বিজ্ঞান অলিম্পিয়াডে কলেজ পর্যায়ে প্রথম স্থান এবং বক্তৃতা প্রতিযোগীতায় কলেজ পর্যায়ে প্রথম ও ২য় স্থান অর্জন করেছে। ঝিকরগাছা উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃর্ফূত ভাবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. নাসির উদ্দিন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুই দিন ব্যাপী এ অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথীরা।
অতিথিরা বলেন, উন্নত এবং আধুনিক বিশ্ব ও দেশ গঠনে বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। প্রযুক্তির ধারা অব্যাহত রাখতে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এসব অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবন বিষয়ে আগ্রহী হযে উঠবে এবং তাদের মাঝে প্রযুক্তির প্রসার ঘটবে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠানে আকিজ কলেজিয়েট স্কুল অভাবনীয় সাফল্য অর্জন করায় প্রতিষ্ঠানের সভাপতি ডা. শেখ মহিউদ্দিন অংশগ্রহনকারী শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও অধ্যক্ষসহ প্রতিষ্ঠানের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments