আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ পারস্পারিক সহযোগিতা উষ্ণ আন্তরিক আবেশে আসুন আলোকিত হই, আলোকিত করি ও বন্যার্তদের পাশে দাড়াই” এ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন “শিকড় ঝিনাইগাতীর” উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ জুন শুক্রবার সকালে ঝিনাইগাতী উপজেলার সদর ও ধানশাইল ইউনিয়নের বগাডুবি, কোনাগাঁও, সারিকালিনগর ও বালিয়াগাঁওসহ অন্যান্য গ্রামের নিম্নাঞ্চলের এলাকাগুলোতে নৌকাযোগে বাড়ী বাড়ী গিয়ে ১০০টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বন্যার্তদের পাশে থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, শিকড় ঝিনাইগাতীর সভাপতি আব্দুল আওয়াল, যুগ্ম সম্পাদক মাসুদ হাসান, অর্থ সম্পাদক সারোয়ার জাহান, কার্যকরী সদস্য ও ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী, শিক্ষক হারুন উর রশিদ, কার্যকরী সদস্য অভিনুর ইসলাম, শিক্ষক আবু বক্কর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য সদস্যগণ। এছাড়াও এর আগেও শিকড় ঝিনাইগাতীর পক্ষ থেকে গত ২২ জুন বুধবার ৮৬টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, চিড়া, আলু, পিঁয়াজসহ অন্যান্য খাদ্যসামগ্রী। উল্লেখ্য, গত ১৭ জুন ঝিনাইগাতীর মহারশী ও সোমেশ্বরী নদীর পাহাড়ি ঢল ও টানা বর্ষণে বন্যা কবলিত হয়ে পড়ে নিম্নাঞ্চলের লোকজন। নিম্নাঞ্চলের অসহায় ও দরিদ্র লোকজনের পাশে দাড়াতে শিকড় এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণের সময় সংগঠনের নেতৃবৃন্দরা সাংবাদিকদের জানান, ঝিনাইগাতী মহারশী নদীর বাঁধ ভেঙে প্রতিবছর বন্যায় এলাকার ব্যাপক ক্ষতি হয়ে থাকে। এর স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট মহারশী নদীর নাব্যতা বজায় রাখাসহ বেড়িবাঁধ নির্মাণের দাবী জানান তারা।
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
সব মন্তব্য
No Comments