ডেস্ক রিপোর্ট: আইএফআইসি ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটিবিশেষ মতবিনিময় সভা অনু্িষ্ঠত হয়েছে। সম্প্রতি (১৪ সেপ্টেম্বর ২০২৪) পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে এনির্দেশনা মূলক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান জনাব মোঃ মেহমুদ হোসেন। সভায় পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব এবতাদুল ইসলাম, জনাব সাজ্জাদ জহির, জনাব কাজী মোঃ মাহবুব কাশেম, জনাব মোঃ গোলাম মোস্তফা ও জনাব মুহাম্মদ মনজুরুল হক। এসময় তারা বর্তমান আর্থিক খাত বিশ্লেষণ পূর্বক আইএফআইসি ব্যাংকের করণীয়সহ গ্রাহকের আমানতের সুরক্ষা ও গ্রাহকসেবার মান আরো উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করেন এবং তা বাস্তবায়ন কৌশল নির্ধারণ করেন।
সভায়ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায়উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, পরীক্ষার প ...
ডেস্ক রিপোর্ট: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিস্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি রাজধানীর মিরপুরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচ-এর ১৯তম শাখাটি মিরপুর সেকশন-১১ এর ব্লক- ...
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
স্টাফ রিপোর্টার: জরুরি নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে www.bb.org.bd ঠিকানায় প্রবেশ করতে গেলে রক্ষণাব ...
সব মন্তব্য
No Comments