অতি বৃষ্টিতে চট্টগ্রামে ভূমিধস হতে পারে

প্রকাশ : 03 Aug 2024
অতি বৃষ্টিতে চট্টগ্রামে ভূমিধস হতে পারে

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও  আজ রোববার (০৪ আগষ্ট ২০২৪ ) সকাল ৬টা থেকে  পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে ভারী (৪৪-৮৮মি.মি.) থেকে অতি ভারী (৮৯ মি. মি. বা তারও বেশী) বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

আবহাওয়া অফিস জানায়, অতি ভারী বৃষ্টির কারনে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। 

উত্তর বঙ্গােপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


সম্পর্কিত খবর

;