তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

প্রকাশ : 13 Feb 2023
No Image

ডেস্ক রিপোর্ট: উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অফিস জানিয়েছেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. হ্রাস পেতে পারে ।
ঢাকায় বাতাসের গতি ও দিক পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৮%
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৫২ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৩৩ মিনিটে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) এই সময়ের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

সম্পর্কিত খবর

;