উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের হারতা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ডাঃ বিজন মন্ডলের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১১ টায় ইউপি সদস্য প্রার্থী হারতা ইউনিয়নের ওয়ার্কাসপার্টির সাধারণ সম্পাদক ডাঃ বিজন মন্ডল বাসা থেকে বের হয়ে কিছু দূর সামনে গেলে অজ্ঞাত ব্যক্তিরা পিছন থেকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এসময় তার ডাকচিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে এসে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত বিজন মন্ডলের ছেলে জয় মন্ডল জানান, আমার বাবার সাথে কারোর কোন শত্রুতা নেই। তবে আমার বাবা ভ্যান মার্কা প্রতীক নিয়ে নাথারকান্দি গ্রাম থেকে ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হয়ে নির্বাচন করছে। তার জনমত দেখে কিছু অসাধু লোক এই নঘ্ন হামলা চালিয়ে গুরুতর আহত করেছে । আমি এর সুষ্ঠ বিচার চাই।
উপজেলা রিটর্নিং ও নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ সেখ জানান, এক ইউপি সদস্য'র উপর হামলার ঘটনা শুনেছি। হামলায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, ঘটনাশুনে আহতকে দেখতে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যায়। আহত ইউপি সদস্য'র ছেলে বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে হামলায় জড়িতদের গ্রেফতার করা জন্য অভিযান অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments