ইউরো চ্যাম্পিয়নশীপ: রাতে ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও স্পেন

প্রকাশ : 14 Jul 2024
ইউরো চ্যাম্পিয়নশীপ:  রাতে ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও স্পেন


ডেস্ক রিপোর্ট: ইউরো চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা আজ দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে।বার্লিনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও স্পেন। 

আজকের ফাইনাল খেলার মধ্যে দিয়ে এবারের আসরের পর্দা নামবে।

২০২৪ উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ( ইউেরো কাপ)  ১৭তম আসর গত ১৪ জুন জার্মানীতে শুরু হয়। এবারের আসরে ইউেরাপীয় ফুটবল সংস্থা উয়েফার অর্ন্তর্ভুক্ত ২৪টি দল প্রতিদ্বন্দিতা করেন।  জার্মানীর ১০টি শহরের ১০টি মাঠে অনুষ্ঠিত হয় এবারের ম্যাচগুলো।

এবার তৃতীয়বারের মত জার্মান ভূখন্ডে এবং দ্বিতীয়বারেরমত একীভূত জার্মানীতে অনুষ্ঠিত হয়।


আসরের বিজয়ী দল ২০২৫ কনমেবল-উয়েফা  কাপ অফ চ্যাম্পিয়ন্সে ২০২৪ সালের কোপা আমেরিকান বিজয়ী দলের মুখােমুখি হবেন।


সম্পর্কিত খবর

;