বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় আহম্মদাবাদ বেতাল হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ. হালিমের বিরুদ্ধে প্রতিষ্ঠানের দুই লক্ষাধিক টাকা আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ৩০ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত মাদ্রাসার গভর্নিং বডির সভায় অধ্যক্ষের বিরুদ্ধে গঠিত দাতা সদস্য ইয়ার হোসেনের নেতৃত্বাধিন ৫ সদস্যের নিরীক্ষা কমিটি সরেজমিন তদন্ত প্রতিবেদন দাখিল করে। মাদ্রাসার গভর্নিং বডির নতুন সভাপতি উপজেলা কৃষকলীগের আহবায়ক এমএ ওহাবের বরাবরে দেওয়া ওই তদন্ত প্রতিবেদনে অধ্যক্ষ আ. হালিমের বিরুদ্ধে ২০১৬ সালের জুলাই থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ১৩ টি খাতে মোট ২ লাখ ৫৪৫ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। এছাড়া ৫ম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ৬ মাসের জন্য সাময়িক বরখাস্ত হওয়াসহ নানা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে প্রতিষ্ঠান রক্ষা করতে অধ্যক্ষ মাওলানা আ. হালিমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনেরও সুপারিশ করা হয়। মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে গর্ভনিংবডির সভাপতি এমএ ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শিক্ষানুরাগী সদস্য ও সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মোল্লাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ,শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারী গভর্নিংবডি দাতা সদস্য মো. ইয়ার হোসেনকে আহবায়ক,অভিভাবক সদস্য জসিম উদ্দিন,প্রভাষক কাজী হারুন-অর-রশিদ,প্রভাষক শফিকুল ইসলাম ও সহকারি শিক্ষক সুলতান হোসেন মৃধাকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট নিরীক্ষা কমিটি গঠন করেছিল। এদিকে আহম্মদাবাদ বেতাল হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ. হালিম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। এ প্রসঙ্গে মাদ্রাসার গর্ভনিংবডির সভাপতি এমএ ওহাব বলেন পূর্বে কি হয়েছে সেটা তার দেখার বিষয় নয় তার আমলের বিষয়গুলো তিনি দেখবেন। তার এ বক্তব্যের বিরোধীতা করে পূর্বের কমিটির করা নিরীক্ষা কমিটির প্রতিবেদন এড়ানোর কোন সুযোগ নেই বলে মত প্রকাশ করে গর্ভনিংবডির অপর সদস্য ও নিরীক্ষা কমিটি এবং অভিভাবকরা অধ্যক্ষের অপসারন দাবি করেছেন।
স্টাফ রিপোর্টার: খাদ্যজনিত অসংক্রামক রোগ প্রতিরোধে ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে এ আয়োজন কর ...
স্টাফ রিপোর্টার: সচিবালয়ে আধুনিক ২১ তলা ভবন নির্মাণের প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদন দেয়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি উপস্থাপ ...
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনায় রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সাত জেলায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দিনের তীব্র তাপদাহের পর অবশেষে রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হ ...
সব মন্তব্য
No Comments