দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু

প্রকাশ : 08 Oct 2021
No Image

প্রবীর আইচ: দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২৭ হাজার ৬৫৪ জন। নতুন শনাক্ত হয়েছে ৬৪৫ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন । এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৩০২ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৯৯ লাখ ১৪ হাজার ৯১৬ জন। মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৮১৪ জন। মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন। মৃত্যু ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে হাসপাতালেই ৭ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১৭ হাজার ৭৩৩ ও নারী ৯ হাজার ৯২১ জন।

বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৩ জন, চট্টগ্রাম ৩ জন ও রংপুর ১ জন মারা গেছেন।

সম্পর্কিত খবর

;