স্টাফ রিপোটার: পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটকে ভিডিও আপলোড করা যুবক বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সালেহুজ্জামান তাকে রিমান্ড সঞ্জুর করেন।
আদালতের কোর্ট পরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন রোববার রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়ানোয় গ্রেপ্তার হওয়া বায়েজিদকে সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
এদিকে, বায়েজিদকে গ্রেপ্তারের পর আজ সোমবার একটি ব্রিফিং করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মালিবাগের সিআইডি সদর দপ্তরে আয়োজিত এই ব্রিফিংয়ে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ জানান, বায়েজিদকে গতকাল (রোববার) বিকেল সাড়ে ৫টার দিকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ৭টা থেকে ১১টার মধ্যে।
ঘটনার বর্ণনায় পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, বায়েজিদ ও কাউছার দুই বন্ধু গাড়িতে করে যান। বায়েজিদ গাড়ি চালাচ্ছিলেন। যাওয়ার সময় নেমেছেন। আবার আসার সময় জাজিরা প্রান্তের দিকে খুব সম্ভবত ৩০ থেকে ৩৫ নম্বর পিলারের মাঝে তাঁরা নেমে পদ্মা সেতুর নাট-বল্টু খুলে ফেলেন।
সেই সঙ্গে পদ্মা সেতুকে তুচ্ছ-তাচ্ছিল্য, অবজ্ঞা, অসম্মান, ব্যঙ্গোক্তি করেন এবং মানুষের আবেগ, অনুভূতিতে তাঁরা আঘাত করেন। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে, এটা একটা অন্তর্ঘাতমূলক কাজ। এটা একটা স্যাবোটাজের (নাশকতা) মতো মনে হয়েছে। এ জন্য তাঁকে দ্রুত গ্রেপ্তার করে পদ্মা সেতু দক্ষিণ থানায় তাঁর নামে মামলা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: খাদ্যজনিত অসংক্রামক রোগ প্রতিরোধে ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে এ আয়োজন কর ...
স্টাফ রিপোর্টার: সচিবালয়ে আধুনিক ২১ তলা ভবন নির্মাণের প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদন দেয়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি উপস্থাপ ...
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনায় রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সাত জেলায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দিনের তীব্র তাপদাহের পর অবশেষে রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হ ...
সব মন্তব্য
No Comments