অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর মাহমুদা আক্তার (৯) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রেললাইনের পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের রেললাইনের পাশের পারিবারিক কবরস্থানের নিকটবর্তী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাহমুদা ওই গ্রামের ইদ্রিস মোল্ল্যার চার সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ।
এ ঘটনায় পরিবারের সদস্যরা ধর্ষণের পর হত্যার অভিযোগ তুললেও, পুলিশ বলছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি ঘিরে পরিবার ও এলাকাবাসী ভীষণ মর্মাহত।
পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেল ৫টার দিকে মাহমুদা বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝোপের মধ্যে শিশুটির মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজন শাহানাজ বেগম দাবি করেন, শিশুটির মরদেহ বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে এবং তার পরনের পোশাকও ছিল না। তিনি অভিযোগ করেন, স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে তাদের সন্দেহ রয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। স্বজনদের ভাষ্য, একটি তুচ্ছ বিরোধ কিংবা যৌন নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে তাদের ধারণা।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। তিনি জানান, এটি খেলার সময় আঘাতজনিত মৃত্যু নাকি অন্য কোনো অপরাধ, তা ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।দেশটির একটি আদালত গত সোমবার ২৭ জুলাই তার জামিন আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৭০টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ০২ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বোমা সদৃশ দুটি বস্তুতে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ২৩ টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৩ জন, লালবাগ বিভাগ ক ...
সব মন্তব্য
No Comments