আরও বাড়লো স্বর্ণের দাম

প্রকাশ : 10 Feb 2025
আরও বাড়লো স্বর্ণের দাম

স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে।   সোমবার (১০ ফেব্রুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। 

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং নতুন সিদ্ধান্ত আজ (১১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।


সিদ্ধন্তনুযায়ি ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে হবে এক লাখ ৪৯ হাজার ৮১২ টাকা করা হয়েছে। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম।

এরআগে ১৬, ২৩, ৩০ জানুয়ারি এবং সর্বশেষ ১ ও ৫ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়। 


সম্পর্কিত খবর

;