প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি ঃ প্রজনন মৌসুমে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীন অরণ্যে কাঁকড়া ধরার অপরাধে মালামালসহ ১০ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। মঙ্গলবার ভোর ৬টার দিকে সুন্দরবনের নোটাবেকী অভয়ারন্য এলাকা থেকে উক্ত জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেদের কাছ থেকে পরে বন আইনে দুই লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়।
আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের আবু সাইদ, আজিকুল ইসলাম, মহসীন মোল্যা, আবুল কালাম, আরাফাত হোসেন, রিকাব আলী, মোজাফ্ফার মোড়ল, আবু হানিফ ও বিল্লাল হোসেন।
বনবিভাগের সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গভীন অরণ্যে প্রজনন মৌসুমে কয়েকজন জেলে কাকড়া আহরন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সুন্দরবনের নোটাবেকী অভয়ারন্য এলাকার একটি নদীতে অভিযার চালান। এ সময় সেখান থেকে উক্ত ১০ জেলেকে আটক করা হয়। এ সম জব্দ করা হয় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ও ৪’শ কেজি মা কাঁকড়াসহ অন্যান্য মালামাল। জব্দকৃত কাঁকড়া গুলো এসময় নদীতে অবমুক্ত করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জেলেদের বন আইনে দুই লাখ টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়েছে।##
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সঞ্জয় কুমার বাড়ৈকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার রত্নপুর ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) শূন্য আসনের উপনির্বাচন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই আসনটির নি ...
রাহাত সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ...
সব মন্তব্য
No Comments