স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৪০জন জাদুশিল্পীর অংশগ্রহণে শুরু হলো ৪ দিনব্যাপী ভ্রাম্যমান জাদু উৎসব। ঢাকা মহানগরের ১৬ টি স্থানে ২০-২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এ উৎসব। বুধবার ভার্চুয়ালি উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। তিনি বলেন –“সকল শিল্পের মানুষদের এক কাতারে আনা এবং এ ধরনের আয়োজনের মধ্যে দিয়ে তাদের পৃষ্টপোষকতা করার মাধ্যমে গণজাগরণ তৈরী করাই আমাদের অন্যতম লক্ষ্য”।
ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন সকল যাদু শিল্পীগণ।
২০ ডিসেম্বর বুধবার বিকেল ৪ টা থেকে গণজাগরণের জাদু উৎসব প্রদর্শন হয়। দুইটি দল বিভক্ত হয়ে একটি দল প্রথমে নিউমার্কেট বিকেল এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে জাদু প্রদর্শন করে। অন্যদল বিকেল ৪টায় কামরাঙ্গিরচর এবং সন্ধ্যা ৬ টায় লালবাগ এলাকায় জাদু প্রদর্শন করে। উপচে পড়া ভিড় ঠেলে জাদু প্রদর্শনী উপভোগ করেন দর্শকরা। এ উৎসব আয়োজনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা সাইফুল ইসলাম জনি।
আজ ২১ ডিসেম্বর ২০২৩ বৃহষ্পতিবার জাদু প্রদর্শিত হবে গোলাপবাগ মাঠ, বিকাল ৪ টায় এবং সংসদ ভবনের সামনে যাদু প্রদর্শন করে। এরপর জোড়াপুকুর, খিলগাঁও সন্ধ্যা ৬ টায়, এবং কাওরান বাজার সন্ধ্যা ৬ টা প্রদর্শিত হয়। দুইটি দল বিভক্ত হয়ে প্রথমে গোলাপবাগ মাঠ, বিকাল ৪ টায় এবং সংসদ ভবনের সামনে যাদু প্রদর্শন করে। এরপর জোড়াপুকুর, খিলগাঁও সন্ধ্যা ৬ টায়, এবং কাওরান বাজার সন্ধ্যা ৬ টা প্রদর্শিত হয়। এ উৎসব আয়োজনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা সাইফুল ইসলাম জনি।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments