ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে ট্রাকচাপায় জালাল মিয়া (৪০) নামে এক সিএনজিচালক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতবর্গ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। নিহত জালাল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পশ্চিম এলাকার আক্তার মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দিকে আসছিল সিএনজি অটোরিকশাটি। সাতবর্গ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ফলবোঝাই ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে সিএনজি চালক জালাল মিয়া নিহত হন। এ সময় সড়কের ওপর ট্রাকটি উল্টে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম জানান, উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধারের পর যানজট নিরসন হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্থান্তর করা হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments