নজরুল ইসলাম, তালা,সাতক্ষীরা: আগামী ১৭ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হবে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. নজরুল ইসলামের সমর্থনে সাতক্ষীরা জেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নির্বাচনী মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম।শনিবার সকালে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময় করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলার যুবলীগের সভাপিত ও তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল,কুমিরা ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমূখ।
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম জানান, তিনি ১ অক্টোবর থেকে সাতক্ষীরা জেলার তালা, কালিগঞ্জ, শ্যামনগর, কলারোয়া উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের সাথে নজরুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। এছাড়া ব্যক্তিগতভাবে বিভিন্ন ইউনিয়নে জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে দলীয় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. নজরুল ইসলামের সমর্থনে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় স্বামীর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক মাদ্রাসা শিক্ষিকা ও তার সন্তানরা।
১০ এপ্রিল শু ...
আহাছানুল মতিন নান্নু। বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাজারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্য।
শুক্রবার (১ ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের বিএনপির এক নেতার বিরুদ্ধে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সা ...
সব মন্তব্য
No Comments