ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় করোনাকালীন সময়ে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আর্থিক সহযোগীতার চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের মধ্যে চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, জেলা তথ্য অফিসার মোঃ আসাদুজ্জামান কাওসার। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, মানবিক দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়ে কাজ করে যাচ্ছেন। এই করোনাকালীন সময়ে কৃষক থেকে শুরু করে সকলেই ÿতিগ্রস্থ হয়েছেন। এর মধ্যে সাংবাদিকদের অসহায়ত্ব অন্য জায়গায়। কারণ সাংবাদিকের পক্ষে যে কোনা কাজ করা সম্ভব হয় না। আবার নিজের কাজটা ছেড়েও দেয়াও সম্ভব হয় না। এখানে থাকাটা মানেই প্রতিনিয়ত সংগ্রাম করে টিকে থাকা। তিনি বলেন, এই চেক কোনো ত্রাণ বা অনুদান নয়, এটা রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি মানুষের খোঁজ রাখা। এই অনুদান তারই অংশ। পরে তিনি জেলায় কর্মরত ৪০জন সাংবাদিকের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক তুলে দেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের অধিবেশন থেকে প্রতীকী ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার অধিবেশন চলাকালে বিকেল ৫টা ৫৬মিনিটে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান গণবিরোধী বিল পাসের ...
স্টাফ রিপোর্টার: জাতীয়ভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্ ...
স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বড় ব্যবধানে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে রাতে ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর ...
সব মন্তব্য
No Comments