মো.পাভেল ইসলাম রাজশাহী: বাংলা সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী ও প্লেব্যাক সম্রাট প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। তার জন্মদিনে তাকে স্মরণ করলেন রাজশাহীর গানপ্রিয় মানুষ। তার ৬৭তম জন্মদিনের সন্ধ্যায় গানে গানে স্মরণ করা হয় গুণী এই সংগীতশিল্পীকে।
নন্দন সাহিত্য একাডেমি শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরীর লালন শাহ মুক্ত মঞ্চে তার জন্মদিন পালনের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। পরে দীর্ঘ সময় ধরে চলে সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানজুড়ে বাজানো এন্ড্রু কিশোরের গান।
এন্ড্রু কিশোরের জন্মদিনে নগরীর লালন শাহ মুক্ত মঞ্চে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। মঞ্চের চারপাশ দর্শক-শ্রোতায় পরিপূর্ণ ছিল। নন্দন সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ সাইদুর রহমান সাঈদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এন্ডু কিশোরের বোন শিখা বিশ্বাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এন্ড্রু কিশোরের বোনজামাই প্যাট্রিক বিপুল বিশ্বাস, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় কুমার বসাক,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল ফিরোজ প্রমুখ।
আলোচনা শেষে সংগীতানুষ্ঠান শুরু হয়। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রবি কিশোর, রাশেদুল ফিরোজ, সাউথিয়া জামান মিম, সোহেল মাহমুদ। পুরো অনুষ্ঠানটি সাজানো ছিল এন্ডু কিশোরের গানে গানে। অনুষ্ঠানের এক পর্যায়ে শিল্পীর জন্মদিন উপলক্ষে উপস্থিত দর্শকদের চকলেট উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, এন্ডু কিশোর ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। এ শহরেই তার বেড়ে ওঠা। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২০ সালের ৬ জুলাই রাজশাহীতেই মারা যান প্লেব্যাক সম্রাট।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments