বনানীতে পোস্টার-লিফলেটসহ যুবক আটক, আইনগত প্রক্রিয়া চলছে

প্রকাশ : 16 May 2026
বনানীতে পোস্টার-লিফলেটসহ যুবক আটক, আইনগত প্রক্রিয়া চলছে


স্টাফ রিপোর্টার: রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে পোস্টার ও লিফলেটসহ এক যুবককে আটক করেছে বনানী থানা পুলিশ।

আটক ব্যক্তির নাম মো. আশিক তপেদার (২৪)। শনিবার (১৬ মে) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়ক এলাকার নেভাল হেডকোয়ার্টারের বিপরীত পাশ থেকে তাকে আটক করা হয়।

বনানী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আশিক তপেদারের কাছ থেকে বিভিন্ন পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ও তার কয়েকজন সহযোগী একটি নির্দিষ্ট কর্মসূচিকে কেন্দ্র করে পোস্টার ও লিফলেট বিতরণের উদ্দেশ্যে এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

সম্পর্কিত খবর

;