ফরিদপুর অফিস: শরীয়তপুরের চন্দ্রপুর এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে আসমা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম জিয়া সরদার। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন। প্রায় আট বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে পিরোজপুরের বাসিন্দা আসমা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। গত বছর দেশে ফেরার পর তারা চন্দ্রপুর এলাকায় একটি ভাড়া বাসায় একসঙ্গে থাকা শুরু করেন। সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ বাড়তে থাকে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ১২ মে রাতে কথা-কাটাকাটির এক পর্যায়ে আসমা আক্তার তার স্বামীকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই জিয়া সরদারের মৃত্যু হয়। পরে মরদেহ গোপন করতে অভিযুক্ত নারী সেটি খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে দেন বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় শহরের পালং এলাকায় তার সাবেক ভাড়া বাসার একটি ফ্রিজে কিছু অংশ রাখতে গেলে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সন্দেহ করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আসমাকে আটক করে।
ওসি আরও জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে আসমা আক্তার ঘটনার বিবরণ দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বৃক্ষতলা এলাকার একটি পুকুর থেকে নিহতের মাথাসহ শরীরের অংশ উদ্ধার করা হয়। এর আগে নড়িয়ার পদ্মা নদীর তীর থেকে নড়িয়া থানা পুলিশ আরও কিছু অংশ উদ্ধার করে।
নিহত জিয়া সরদারের আত্মীয় শাহাদাত হোসেন শাহেদ বলেন, “আমার ভাই প্রবাসে থাকাকালীন ওই নারীকে বিয়ে করেন। দেশে ফেরার পর তারা আলাদা বাসায় থাকতেন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে অভিযুক্ত আসমা আক্তার পুলিশকে বলেন, “আমার স্বামী প্রায়ই আমাকে মারধর করতো। ১২ মে রাতে ঝগড়ার সময় রড দিয়ে আঘাত করি। বুঝতে পারিনি এত বড় ঘটনা ঘটে যাবে। আমি অনুতপ্ত।”
ওসি শাহ আলম জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। হত্যার ঘটনায় অভিযুক্তের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের সব অংশ উদ্ধারে পুলিশ কাজ করছে।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট গত ১৪ ও ১৫ মে রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে মাদক কারবার, সাধারণ অপরাধ ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলায় মোট ১১১ জনকে গ্রেফতার করেছে। ডিএমপির উপ-প ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।গ্ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে ধর্ষণের চেষ্টা করার ঘটনায় স্থানীয় এক মসজিদের ইমাম হাফেজ মাওলানা আলী হোসেন (৫৯)-কে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ ...
ডেস্ক রিপোর্ট: পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) আঞ্জুমান আরা লিমা। বুধবার তিনি অ্যাটর্নি জেনারেল বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) থেকে তার পদত্যাগ ...
সব মন্তব্য
No Comments