রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিস্টার আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার ভরনিয়ার সাবুডাঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত কৃষক ওই এলাকার খমিরউদ্দীনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কৃষি কাজের জন্য বিদ্যুৎ চালিত মোটর পাম্প চালু করার পরে পুকুর পাড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার তুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় মিস্টার আলী। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই কৃষকের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় ৩০ জন যাত্রী নিয়ে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাত আ ...
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
সব মন্তব্য
No Comments