আব্দুল হাকিম বেপারি:
বরিশালের উজিরপুর উপজেলার লোককথার রয়েছে আলাদা ধরন ও বৈশিষ্ট্য। যা অন্য উপজেলা তো বটেই বরিশাল বিভাগের অন্য জেলা ও উপজেলার লোককথার সাথে পার্থক্য সূচিত করে। উজিরপুর উপজেলার পরতে পরতে লোককথা যেন মিশে আছে। দেখুন সেরকম একটা লোককথা- যা বাংলাদেশের অন্য এলাকার লোককথার থেকে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য বহন করে।
‘‘গাববাড়ি গাজিরপাড়
ঢেঁহি আছে বাইশ হাজার’’
শব্দ পরিচিতি:
গাববাড়ি= একটি গ্রামের নাম, গাজিরপাড়= একটি গ্রামের নাম। ঢেঁহি= ঢেঁকি।
প্্েরক্ষাপট : মোগল আমল, নবাবি আমল, ব্রিটিশ আমল এমনকি পাকিস্তান আমলের ১৯৭০ সাল পর্যন্ত উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নের অনেক গ্রামের মানুষের প্রধান জীবিকা ছিল কুটিইয়ালি (কুইড্যালি) করা। কুইড্যাল তাদেরই বলা হলো- যারা হাটবাজার এবং গ্রামের মানুষের জমি বা বাড়ি থেকে ধান ক্রয় করে নিয়ে এসে সিদ্ধ করে শুকাতো এবং তা থেকে ঢেঁকিতে ছেঁটে চাউল বের করতো। তৎকালে কোনো যান্ত্রিক চাউলের কল/ধান ভাঙানো কল ছিল না এলাকায়।
সেসময় প্রতিটি পরিবারে (প্রতিটি খানায়) একটি করে ঢেঁকি থাকতো। কুটিয়ালি ব্যবসা যারা করতো না-তাদের নিজেদের খাবার চাউলও ঢেঁকিতে ধান ভানে বের করা হতো। অর্থাৎ প্রায় প্রতিটি পরিবারেই একটি করে ঢেঁকি ছিল।
২০২৪ সালে গ্রামে এখন ঢেঁকি দেখা যাচ্ছে না। সেখানে দখল করেছে রাইস মিল।
‘বাইশ হাজার ঢেঁকি’ প্রতীকী কথা। সেসময় হয়তো ২ হাজার বা তার বেশি বা কম অথবা ১০ হাজারই ছিল। বাইশ হাজার দিয়ে মূলত সকল গ্রামে ঢেঁকিই ছিল এটা বুঝানো হয়েছে।
সংগ্রহকারী : আব্দুল হাকিম বেপারি
গ্রাম : গড়িয়া, ইউপি: বড়াকোঠা, উজিরপুর, বরিশাল
সংগ্রহকাল : অক্টোবর-২০২৪
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments