আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম ও সদর শিশু সনদ এতিমখানার ছাত্রদের মাঝে বিনামূল্যে শতাধিক ডিম বিতরণ করা হয়েছে।
২২ এপ্রিল ২০২৪ সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব ডিম এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এছাড়াও এতিম শিক্ষার্থীদের মাঝে ইউএনও স্বাস্থ্য সম্মত চকলেট বিতরণ করেন।
এসময় প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, এলডিডিপির সম্প্রসারণ কর্মকর্তা শাকিল, ওই মাদ্রাসার শিক্ষক আব্বাস আলীসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডিম বিতরণের পূর্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ ডিমের পুষ্টি সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে বিস্তারিত আলোচনা করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সব মন্তব্য
No Comments