স্টাফ রিপোর্টার: দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল যুদ্ধপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সরকারের এক নির্বাহী আদেশে স্বরাস্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপন জারি করেন।
জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় , যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্টাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামালার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ( পূর্বনাম জামায়াত-ই-ইসলামী/জামায়াতে ইসলামী বাংলাদেশ) এবং তাদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির (পূর্বনাম ইসলামী ছাত্র সংঘ)-কে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসাবে গণ্য করা হয়েছে।
এছাড়া বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং-৬৩০/২০০৯-এ ১ আগষ্ট ২০১৩ তারিখের প্রদত্ত রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসাবে বাংলাদে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত/প্রাপ্ত নিবন্ধন বাতিল করে দিয়েছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ , হাইকোর্ট বিভাগের রায় বহাল রেখেছে এবং সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিককালে সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকান্ডে সরাসরি এবং উসকানির মাধ্যমে জড়িত ছিল।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকার বিশ্বাস করে , জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরসহ তাদের সব অঙ্গ-সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে। তাই সরকার, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমাবলে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরসহ সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করে এবং উক্ত আইনের তফসিল-২ এ জামায়াতে ইসলামী এ ইসলামী ছাত্র শিবিরসহ অঙ্গ সংগঠন নিষিদ্ধ সত্তা হিসাবে তালিকা ভুক্ত করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।
বুধবার ( ৩১ জুলাই) আইনমন্ত্রী আনিসুল হক নির্বাহী আদেশে জামায়াত ও শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা প্রক্রিয়াধীর বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
উল্লেখ্য, সোমবার (২৯ জুলাই) রাতে গণভবনে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়। বৈঠকে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করনে।
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে ঢাকার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।ক ...
স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে একটি সন্দেহজনক বাড়ি ঘিরে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে সেখান থেকে বোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এব ...
সব মন্তব্য
No Comments