ডেস্ক রিপোর্ট: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। বিজেপির বিরুদ্ধে হিন্দুত্ববাদী সন্ত্রাস, গণতন্ত্রবিরোধী আগ্রাসন ও সাম্প্রদায়িক উসকানির অভিযোগ এনে তীব্র নিন্দা জানিয়েছে জোটটি।
এক যুক্ত বিবৃতিতে বলা হয়, নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী দল, বামপন্থী সংগঠন ও সংখ্যালঘুদের উপর হামলা, ভাঙচুরের ঘটনা ঘটছে। কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ, বীরভূমসহ বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের খবর প্রকাশিত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
জিয়াগঞ্জে লেনিনের মূর্তি ভাঙচুর এবং প্রয়াত জ্যোতি বসুর আবক্ষ মূর্তিতে কালিমা লেপনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে যুক্তফ্রন্ট। একইসঙ্গে কলকাতার নিউ মার্কেট এলাকায় গরুর মাংস বিক্রেতাদের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার ঘটনাকেও নিন্দা জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনকে ঘিরে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ, বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং ভোটার তালিকার ‘Special Intensive Revision’ এর নামে ২৭ লাখের বেশি ভোটার বাদ পড়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর বড় অংশ সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ।
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ৫ দফা দাবি জানিয়েছে:
১. বিরোধী দল ও সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করা
২. মূর্তি ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার
৩. সাম্প্রদায়িক হামলার বিচার নিশ্চিত করা
৪. নির্বাচন পরবর্তী সন্ত্রাস ও ভোটার তালিকা কারচুপির নিরপেক্ষ তদন্ত
৫. বাংলাদেশবিরোধী উসকানিমূলক বক্তব্য বন্ধ করা
জোটটি পশ্চিমবঙ্গের বামপন্থী, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পাশে সংহতি প্রকাশ করেছে।
বিবৃতিদাতারা হলেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফি রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিষ্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদসহ ১২ দলের শীর্ষ নেতারা।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments