ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৩৭।

প্রকাশ : 10 Nov 2024
ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৩৭।

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৭৪ জন ও নারী ১৮১ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১,৩৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ ৮০৩ জন ও নারী ৫৩০ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৭২ হাজার ৩৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৫ হাজার ৭১৩ জন ও নারী ২৬ হাজার ৬৮০ জন।

 


সম্পর্কিত খবর

;