সিলেট অফিস: মার্কিন সাম্রাজ্যবাদের চাপে জাতিসংঘকে তথাকথিত মানবিক করিডোর প্রদান ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়াসহ বাংলাদেশকে সাম্রাজ্যবাদী আগ্রাসী যুদ্ধে সম্পৃক্ত করার প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ), সুনামগঞ্জ জেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এনডিএফ জেলা কমিটির সভাপতি রত্নকুর দাস জহরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, বাংরাদেশ স’মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনির মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, সা¤্রাজ্যবাদের আগ্রাসী যুদ্ধ পরিকল্পনার সাথে সম্পর্কিত জাতিসংঘের ব্যানারে মানবিক করিডোর বা চ্যানেল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার তৎপরতা, মার্কিন-বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার সামরিক উপস্থিতি ও যুদ্ধে সম্পৃক্ত করার অপতৎপরতার বিরুদ্ধে সকল সাম্রাজ্যবাদ ও তার দালাল বিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন। প্রেসবিজ্ঞপ্তি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments