বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের উদ্যোগে আজ ৩ মার্চ শুক্রবার কার্জন হল প্রাঙ্গণে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘১৩ তম ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০২৩’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ, দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বক্তব্য রাখেন। এসময় জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড টিমের কোচ অধ্যাপক ড. আরশাদ মোমেন ও জাতীয় পর্যায়ের ব্যবস্থাপনা কমিটির প্রধান আহŸায়ক অধ্যাপক ড. গোলাম দস্তগীর আল-কাদেরীসহ পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিজ্ঞান মনস্ক ক্ষুদে শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব প্রমানের একটি বড় প্লাটফর্ম তৈরি করে দেয়ার জন্য অলিম্পিয়াড আয়োজকদের ধন্যবাদ জানান। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে পদার্থ বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান-বিজ্ঞানের নানা অজানা বিষয় সম্পর্কে জানতে পারবে। জাতীয় পর্যায়ে আয়োজিত এই অলিম্পিয়াডে বিজয়ীরা আন্তর্জাতিক অঙ্গনেও দেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিয়মিত বিজ্ঞান চর্চার মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেদের গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহŸান জানান।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় প্রযুক্তি মেলা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন ও প্রজেক্ট উপস্থাপন করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আঞ্চলিক পর্বে নির্বাচিত স্কুল ও কলেজের ৭শতাধিক শিক্ষার্থী ৪টি ক্যাটাগরিতে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে। আগামীকাল ০৪ মার্চ ২০২৩ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি লড়াইয়ে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১৭ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘো ...
স্টাফ রিপোর্টার: ফুটবল উন্মাদনায় মেতে উঠতে প্রস্তুত সারা বিশ্ব। আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ রাতে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় আসর—ফিফা ওয়া ...
স্টাফ রিপোর্টার: তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে দায়ের করা আলোচিত মামলা থেকে চূড়ান্তভাবে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার (১ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে দেখা গেল আর্জেন্টিনাকে। বাংলাদেশ সময় বুধবার (১১ জুন) সকালে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ...
সব মন্তব্য
No Comments