স্টাফ রিপোটার: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা ৭ আসনের লাঙলের প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ শনিবার দিনব্যাপী ৫টি ওয়ার্ডে গণসংযোগ করেছেন।
শনিবার পুরান ঢাকার লালবাগ চৌরাস্তা থেকে শুরু করে বকসী বাজার, আগামাসি লেন, আগা সাদেক রোড, নাজিরা বাজার, বংশাল, মালি টোলা, তাতীবাজার, মিটফোর্ড নয়া বাজার টিন পট্টি এবং পাকিস্তান মাঠ এলাকায় লাঙল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে হাজী মিলন লাঙ্গলে ভোট চেয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বেশ কয়েকটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।
গণসংযোগকালে জাপা ঢাকা মহানগর নেতা আফতাব গনি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হুমায়ুন কবির কালা, কামাল হোসেন, কাজী জিয়াউদ্দিন জিয়া, কামাল হোসেন, হাজী মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির, সাকিব উদ্দিন সিফানসহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্যামল বিশ্বাস সাতক্ষীরা আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় এক জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখি ...
নড়াইল প্রতিনিধি : গভীর রাত। চারদিকে সুনসান নীরবতা। দিনের ক্লান্তি শেষে ঘুমে আচ্ছন্ন একটি পরিবার। একই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল দুই বোন। কিন্তু সেই শান্ত রাত মুহূর্তে রূপ নেয় বিভীষিকাময় ট্র্যাজেডিতে।রো ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর কালীবাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।সোমবার দুপুরে নগরীর সরস্বতী মাধ্যমিক বি ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই ...
সব মন্তব্য
No Comments