উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মা ইলিশ নিধনের মহোৎসব চলছে। ঢিলে ঢালা অভিযানে বেপরোয়া অসাধু জেলেরা । প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে ইলিশ নিধন, যেন দেখার কেউ নেই। ৭ অক্টোবর বৃহষ্পতিবার বেলা ১২ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় উজিরপুর উপজেলা পরিষদ থেকে মাত্র ৬শত মিটার দুরে শিকারপুর মেজর এম এ জলিল সেতুর দক্ষিন পাশে সন্ধ্যা নদীর বিভিন্ন স্থানে শতাধিক অসাধু জেলেরা সরকারের কঠোর নির্দেশ, মা ইলিশ নিধনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে ঝাঁকে ঝাঁকে নৌকা নিয়ে অবাধে ইলিশ নিধন করছে। আরো জানা যায় উজিরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের রাখালতলা গ্রামের রুহিতোষ দাসের দুই ছেলে বিমল দাস ও হিরন দাসের নের্তৃত্বে প্রতিদিন অবাধে শতাধিক জেলেরা কারেন্ট জাল পেতে মা ইলিশ নিধন করছে। এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। একাধিক ব্যক্তি জানিয়েছে নামে মাত্র ইলিশ নিধনের অভিযান চলছে। প্রতিদিনই নদীর বিভিন্ন স্থানে ঝাঁকে ঝাঁকে নৌকা নিয়ে জাল পেতে অসাধু জেলেরা ইলিশ মাছ ধরছে। নদীর দুই পাড়ে তাদের গুপ্তচরের কাজ করছেন বিভিনś বয়সের নারী ও পুরষরা। প্রশাসন, সাংবাদিক ও পুলিশের উপস্থিতি টের পেলেই ওই সুচতুর গুপ্তচররা জেলেদের ফোন করে পালিয়ে যেতে সহায়তা করে থাকেন। এ ব্যপারে ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন সিকদার জানান আমার ওয়ার্ডের সরকারি সুবিধাভোগী কোন জেলে অন্যায় ভাবে আইনকে উপেক্ষা করে মা ইলিশ নিধন করলে তাদের নাম সকল ধরনের সরকারি সাহায্যের তালিকা থেকে নাম কেটে দেয়া হবে। উজিরপুর উপজেলা মৎস কর্মকর্তা শিমুল রানী পাল জানান আমাদের একটি ট্রলার সবসময় নদীতে টহলে থাকে। আমরা খবর পেয়ে ট্রলার নিয়ে ঘটনাস্থল ছুটে যাওয়ার পূর্বেই তারা পালিয়ে যায়। আমি সাধ্যমত অভিযান চালাচ্ছি। এরপরেও কেউ জাল পেতে ইলিশ মাছ ধরলে আমার কিছুই করার নাই। উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাস জানান মা ইলিশ নিধন রক্ষায় আমাদের কঠোর অভিযান চলছে এবং অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন বেইলি রোডের নাটকপাড়ায় শিশুতোষ নাটক উপভোগ করতে পরিবারসহ উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে নাট ...
স্টাফ রিপোর্টার: যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট সহজে কাটবে না—এমন সতর্কবার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব বিশ্বজুড় ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। শুক্রবার অধিবেশনের শেষ পর্যায়ে স্পিকার এ ঘোষণা দেন।
এর আগে সকালে স্পি ...
অনিক রায়,ফরিদপুর অফিস: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত ও অস্থিরতার আবর্তে আরেকটি বাংলাদেশি প্রাণ নিভে গেল দূর প্রবাসে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ফরিদপুরের ...
সব মন্তব্য
No Comments