খুলনা অফিস: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ১২জন জেলেসহ ‘এফবি মায়ের দোয়া’ নামক একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করে নৌবাহিনী। শনিবার (৩০ আগষ্ট) তাদের উদ্ধারের খবর জানিয়েছেন সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল-করিম শাম্মী ।
তিনি জানান, নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ নিয়মিত টহল থাকাকালীন ভাসমান অবস্থায় থাকা ১২জন জেলেসহ মাছ ধরার ট্রলারটি উদ্ধার করে নৌবাহিনী।
জানাগেছে, ট্রলারটিকে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা (ডবংঃবৎহ ওগইখ) সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় দেখতে পায় নৌবাহিনীর টহলরত যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’। এ সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজ র্যাডারের মাধ্যমে ট্রলারটিকে ‘ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত বলে‘ সনাক্ত করে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধজাহাজটি মাছ ধরার ট্রলারের কাছে পৌঁছালে জেলেরা জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা টানা দুই দিন ধরে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে এবং জেলেরা খাদ্য ও পানির অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছে। তৎক্ষণাৎ নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে। ট্রলারে থাকা ১২ জন জেলেই বর্তমানে সুস্থ আছে। জানা যায়, দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ১৫ আগষ্ট ২০২৫ তারিখে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল এবং যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে। প্রচন্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর যুদ্ধজাহাজ উদ্ধারকৃত জেলেসহ ট্রলারটিকে টোয়িং করে নিরাপদে নিয়ে আসে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ‘বিসিজিএস আত্রাই’-এর নিকট হস্থান্তর করে।
উলেøখ্য, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা, সমুদ্র সম্পদের সুরক্ষা, সমুদ্র অর্থনীতির বিকাশ, চোরাচালান প্রতিরোধ ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত একাধিক যুদ্ধজাহাজের মাধ্যমে গভীর সমুদ্র ও উপক‚লীয় এলাকায় দিনরাত টহল পরিচালনা করছে।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। পিংক রঙের এসব বাস প ...
স্টাফ রিপোর্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল ...
স্টাফ রিপোর্টার: মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সোমবার (১৭ আগস্ট) তার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন প্রজ ...
সব মন্তব্য
No Comments