স্টাফ রিপোটার: রাজধানীর সিদ্দিক বাজারে একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দুই নারীসহ ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় শতাধিক আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ ও পুলিশ ফাঁড়ির ইন-চার্জ বাচ্চু মিয়া জানান, নিহতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ২ জন নারী। এখনও আরও আহতদের হাসপাতালে আনা হচ্ছে। ইতোমধ্যে হতাহতের দেখতে হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের বিপরীত দিকের সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে সেখানে ১১টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি। অনেকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে ভবনের সবগুলো তলায় জানালার কাঁচ ভেংগে গেছে। পাশে থাকা আরও দু’টি ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
রফিকুল ইসলাম সুজন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে তীব্র গরমজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। একই সঙ্গে ধনী দেশগুলো যেখানে বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে এয়ার কন্ডিশনারসহ আধ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর ভূমিকা বা সম্পৃক্ততা থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম ...
সব মন্তব্য
No Comments