জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) আন্ত:বিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৩-২৪ ইং এ মহিলা এককে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ইংরেজি বিভাগের ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী সিফাত আরা রুমকি।
মঙ্গলবার ( ২৮ মে ) শারিরীক শিক্ষা বিভাগে ফাইনালে পদার্থ বিজ্ঞানের প্রতিযোগিকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হন।
চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি প্রকাশ করে সিফাত আরা রুমকি বলেন, এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই প্রতিযোগিতার জন্য আমি নিয়মিত অনুশীলন করেছি, আলহামদুলিল্লাহ সুফলও পেয়েছি। এই জয়ের পিছনে যারা ছিলেন আমরা ট্রেইনার, শুভাকাঙ্ক্ষী ও বন্ধু বান্ধব সবার প্রতি কৃতজ্ঞ।
ফাইনাল শেষে বিকেলে ব্যাডমিন্টন ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, ব্যাডমিন্টন পরিচালনা কমিটির সভাপতি ও ইতিহাস বিভাগের অধ্যাপক হোসনে আরা,শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক বেগম নাছরিন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
সব মন্তব্য
No Comments