জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ছেলে ও মেয়েদের জন্য আলাদা মেরিট লিস্ট প্রকাশ করা হয় ভর্তিবিষয়ক ওয়েবসাইটে।
এতে ছেলেদের মেরিট লিস্টে ৯৪.৬ স্কোর পেয়ে প্রথম হয়েছেন অভিজ্ঞান পোদ্দার এবং মেয়েদের মেরিট লিস্টে ৯০.২ স্কোর পেয়ে প্রথম হয়েছেন রুবাইয়া সুলতানা।
জানা যায়,ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী অভিজ্ঞান পোদ্দার অন্যদিকে রাজবাড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী রুবাইয়া সুলতানা।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইআইটি) এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হয় সকাল ৯টায়। এদিন প্রথম দুই শিফটে ছাত্রীদের ও শেষ চার শিফটে ছাত্রদের পরীক্ষা হয়।
উল্লেখ্য, চলতি বছর জাবিতে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৫১টি আবেদন করেছেন। সে হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ১০৮ জন শিক্ষার্থী।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments