স্টাফ রিপোর্টার: আজ রোববার বিকেল ৩টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে এই অধিবেশন বসবে। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশনটি যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এবারের অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।
এই অধিবেশনেই অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেটের ওপর আলোচনার জন্য সংসদ অধিবেশন বসে, যা বাজেট অধিবেশন হিসেবে পরিচিত। আসন্ন অধিবেশনে বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলন হিসেবে নতুন অর্থবছরের বাজেট পেশ করা হবে এবং এর ওপর সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনায় অংশ নেবেন।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। ওই অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন এবং তার ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। গত ৩০ এপ্রিল মোট ৯৪টি বিল পাস ও ১৩৩টি অধ্যাদেশ উত্থাপনের মধ্য দিয়ে ২৫ কার্যদিবসের প্রথম অধিবেশন সমাপ্ত হয়। এবারের সংসদে সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ জন সদস্যের মধ্যে ২২০ জনই প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন। সংরক্ষিত নারী আসনের ৫০ সদস্যের বেশির ভাগও নতুন।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে এই সংসদ গঠিত হয়। বাজেট অধিবেশনে বর্তমান সরকারের প্রথম পূর্ণাঙ্গ অর্থবছরের আয়-ব্যয়ের পরিকল্পনা তুলে ধরা হবে।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হবে। শনিবার সংসদ ভবনে সরকারি দলীয় সংসদীয় সভা শেষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম এ তথ্ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আজ বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তুরস্কের ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, তথা প্রথম বাজেট অধিবেশন আগামীকাল রোববার, ৭ জুন বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এই অধিবেশ ...
স্টাফ রিপোির্টার: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ জন বাংলাদেশি হাজি। একই সময়ে সৌদি আরবে অবস্থানকালে বিভিন্ন কারণে মারা গেছেন ৪৮ জন বাংলাদেশি হাজি। আজ শনিবার, ৬ ...
সব মন্তব্য
No Comments